এসময়, দলীয় প্রধানকে স্বাগত জানাতে কার্যালয়ের বাহিরে দলীয় নেতাকর্মীরা ভিড় করেন। কার্যালয়ে দল ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করবেন তিনি।
এর আগে, শুক্রবার বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভায় কার্যালয়ে অফিস করার কথা জানান তিনি।
এর আগে, দেশে ফিরে দীর্ঘ দুই দশক পর ২০২৫ সালের ২৯ ডিসেম্বর দলের কেন্দ্রীয় কার্যালয়ে যান তিনি।





