নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত: সিডিউল বিপর্যয়ে ৩ ট্রেনের যাত্রা বাতিল

বগুড়ায় ট্রেন লাইনচ্যুত
বগুড়ায় ট্রেন লাইনচ্যুত | ছবি: এখন টিভি
0

বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের ট্রেনের নয়টি বগি লাইনচ্যুতের ঘটনায় সিডিউল বিপর্যয়ের কারণে পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি ও পার্বতীপুর ও রাজশাহীগামী দু’টি ট্রেনসহ মোট তিনটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।

সিডিউল বিপর্যয়ের কারণে আজ (বৃহস্পতিবার, ১৯ মার্চ) সকাল ৯টায় বাংলাবান্ধা এক্সপ্রেস, দুপুর ১২টা ১০ মিনিটে পঞ্চগড় এক্সপ্রেস ও দুপুর ৩টা ৩০ মিনিটের কাঞ্চন আন্তঃনগর কমিউটার ট্রেনের ডাউন যাত্রা বাতিল করা হয় বলে জানিয়েছে পঞ্চগড় রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জাহিদুল ইসলাম জাহিদ।

এর মধ্যে যারা তিনটি ট্রেনে টিকিট কিনেছে তাদের টিকিটের মূল্য ফেরত দেয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে ঢাকা থেকে পঞ্চগড়গামী ট্রেনগুলোও পড়ে মারাত্মক সিডিউল বিপর্যয়ে।

এসএস