বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত: জেনে নিন সময়সূচি ও ইমামদের তালিকা

বায়তুল মোকাররমে জামাত
বায়তুল মোকাররমে জামাত | ছবি: এখন টিভি
1

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী শুক্রবার বা শনিবার (২০ বা ২১ মার্চ) বাংলাদেশে পালিত হবে মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর (Eid-ul-Fitr 2026)। এই উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আজ (বুধবার, ১৮ মার্চ) ইসলামিক ফাউন্ডেশন (Islamic Foundation) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সময়সূচি নিশ্চিত করেছে।

জাতীয় ঈদগাহে প্রধান জামাত (Main Eid Congregation at National Eidgah)

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের প্রধান ঈদের জামাত সকাল সাড়ে ৮টায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে (National Eidgah) অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। বিকল্প ইমাম হিসেবে প্রস্তুত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।

আরও পড়ুন:

বায়তুল মোকাররমের ৫ জামাতের সময়সূচি (Baitul Mukarram Eid Jamaat Schedule)

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বায়তুল মোকাররমে সকাল ৭টা থেকে শুরু করে পৌনে ১১টা পর্যন্ত জামাতগুলো অনুষ্ঠিত হবে:

১. প্রথম জামাত (First Jamaat): সকাল ৭টা। ইমামতি করবেন মাওলানা মিজানুর রহমান।

২. দ্বিতীয় জামাত (Second Jamaat): সকাল ৮টা। ইমামতি করবেন মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী।

৩. তৃতীয় জামাত (Third Jamaat): সকাল ৯টা। ইমামতি করবেন মাওলানা মো. জাকির হোসেন।

৪. চতুর্থ জামাত (Fourth Jamaat): সকাল ১০টা। ইমামতি করবেন মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী।

৫. পঞ্চম জামাত (Fifth Jamaat): সকাল ১০টা ৪৫ মিনিট। ইমামতি করবেন মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ।

বিকল্প ইমাম হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মাওলানা শহীদুল ইসলাম প্রস্তুত থাকবেন বলে জানানো হয়েছে।

আরও পড়ুন:

একনজরে বায়তুল মোকাররমের ঈদের জামাত

জামাত নং (Jamaat No) সময় (Time) ইমামের নাম (Imam Name)
১ম জামাত সকাল ৭:০০ টা মাওলানা মিজানুর রহমান
২য় জামাত সকাল ৮:০০ টা মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী
৩য় জামাত সকাল ৯:০০ টা মাওলানা মো. জাকির হোসেন
৪র্থ জামাত সকাল ১০:০০ টা মাওলানা যোবায়ের আহমেদ
৫ম জামাত সকাল ১০:৪৫ টা মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ

এসআর