ঈদুল ফিতর উপলক্ষে এখন টিভির ৬ দিনের যত আয়োজন

এখন সম্প্রীতির ঈদ
এখন সম্প্রীতির ঈদ | ছবি: এখন টিভি
2

ঈদুল ফিতরের আনন্দকে আরও রাঙিয়ে দিতে ‘বিশেষ আয়োজন’ নিয়ে হাজির হচ্ছে দর্শকপ্রিয় স্যাটেলাইট চ্যানেল ‘এখন টিভি’। উৎসবের এই সময়টিকে আরও প্রাণবন্ত করে তুলতে টানা ছয় দিনব্যাপী থাকছে বৈচিত্র্যময় অনুষ্ঠানমালা। বিনোদন, ক্রীড়া, স্বাস্থ্য, নগরজীবন ও সমসাময়িক নানা বিষয় নিয়ে সাজানো বিশেষ সব আয়োজন। দর্শকদের ঈদের ছুটিকে আনন্দমুখর করতে পরিকল্পিত এই অনুষ্ঠানসূচিতে থাকছে জনপ্রিয় ও নতুনত্বের সমন্বয়।

আনন্দমহল – বিকাল – ৪:৩০

দেশের সিনেমা হলগুলোর আদ্যোপান্ত নিয়ে এই অনুষ্ঠান। ছয়টি জেলা শহরের হারিয়ে যাওয়া সিনেমা হল, সে সময়ের দর্শক, তাদের সিনেমা দেখার অভিজ্ঞতা আর সেই সোনালী দিনের গল্প। ডকুমেন্টরি ফরম্যাটের এই অনুষ্ঠানে বন্ধ হয়ে যাওয়া সিনেমা হলের মালিক, তাদের আগের সেই রমরমা ব্যবসায় সময়ের কথা, তারপর ধীরে ধীরে সেসব অতীত হওয়ার গল্প থাকবে এই অনুষ্ঠানে।

মনিহার সিনেমা হল |ছবি: এখন টিভি

অনুষ্ঠানের প্রথম পর্ব দেখা যাবে ঈদের প্রথম দিন। সেখানে ময়মনসিংহ—এর সিনেমা হলগুলোর গল্প তুলে ধরা হয়েছে। ঈদের দ্বিতীয় দিনে থাকবে বগুড়ার সিনেমা হলগুলোর গল্প। ঈদের তৃতীয় ও চতুর্থ দিনে যথাক্রমে চট্টগ্রাম ও সিলেটের হলগুলো নিয়ে কথা হবে। এছাড়া ঈদের পঞ্চম দিন কুমিল্লা ও শেষ দিন অর্থাৎ ষষ্ঠ দিনে থাকবে সৈয়দপুর অঞ্চলের সিনেমা হলগুলোর অতীত ও বর্তমানের গল্প।

ক্রীড়া মস্তিস্ক - বিকাল ৫টা

বিভিন্ন খেলাকে যারা মানুষের কাছে পৌছে দিতে কাজ করছেন এবং যাদের নিজেদের খেলা নিয়ে ক্যারিয়ার আছে তাদের নিয়ে এই অনুষ্ঠান। ছয়টি খেলার ছয় জন খেলোয়ার এবং ক্রীড়া সংগঠক— খেলা নিয়ে তাদের ভবিষ্যত পরিকল্পনা, ব্যক্তিগত জীবন, ঈদ নিয়ে আলোচনা থাকবে প্রতিটি পর্বে।

এখন টিভির সঙ্গে কিংবদন্তি সাঁতারু ডলি আক্তার |ছবি: এখন টিভি

ঈদের প্রথম দিনে ধাকবে দেশের কিংবদন্তি সাঁতারু ডলি আক্তার। যিনি টানা তিনটি অলিম্পিকে অংশগ্রহণকারী একমাত্র বাংলাদেশি অ্যাথলেট। ঘরোয়া ও আন্তর্জাতিক অঙ্গনে তিনি দুই শতাধিক পদক জিতেছেন।

আকরাম খান |ছবি: এখন টিভি

দ্বিতীয় দিনে বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক আকরাম খান ও তৃতীয় দিনে থাকবেন সাবেক ফুটবলার, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এছাড়া চতুর্থ দিন থাকবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক শেখ আব্দুস সালাম এবং পঞ্চম ও শেষ দিনের অনুষ্ঠানে থাকবেন এশিয়ান আর্চারির সভাপতি কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল।

নগরী – সন্ধ্যা ৬:৩০

বিভিন্ন বিষয়ে নগরের বির্বতন নিয়ে এই অনুষ্ঠান। নগরের ছয়টি বিষয়ের ওপর ৬টি ডকুমেন্টরি নির্মাণ হবে।

ঈদের প্রথম দিন নগরে নন্দন বিষয়ের ওপর ডকুমেন্টরি থাকছে রিপোর্টার সাজিদের। দ্বিতীয় দিনে ফ্যাশনের ওপর স্বর্ণা এবং তৃতীয় দিনে হাউজিং বিষয়ে জাবেদ।

এছাড়া ঈদের চতুর্থ দিন মার্কেট বিষয়ে হোসেন জাহিদ ও পঞ্চম দিনে ষ্টাফ কোয়ার্টার নিয়ে ডকুমেন্টরি থাকছে রাজুর এবং শেষ দিনে অর্থাৎ ষষ্ঠ দিনে সাংস্কৃতিক কেন্দ্রগুলোর ওপর ডকুমেন্টরি থাকছে রিপোর্টার লগ্নের।

ঈদ এখন আনন্দ – রাত ৮:৩০

প্রেজেন্টার সুমাইয়া রাত্রী ও অভিনেত্রী মাখনুন সুলতানা মাহিমা |ছবি: এখন টিভি

সেলিব্রেটি টক শো। এ অনুষ্ঠানে ছয়টি পর্বে এক বা একাধিক তারকাদের নিয়ে ঈদ আড্ডা দেয়া হবে। আলোচনায় ঈদ, নতুন কাজ, ঈদে মুক্তি পাওয়া সিনেমা, তারকাদের ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা হবে।

এই অনুষ্ঠানে প্রথম পর্ব হবে চাঁদ রাতে। আর প্রথম পর্বে অতিখি হিসেবে থাকবেন ছোট পর্দার অভিনেত্রী মাখনুন সুলতানা মাহিমা।

বাউল শিল্পী শফি মন্ডল |ছবি: এখন টিভি

দ্বিতীয় পর্ব ঈদের প্রথম দিনে পুতুল ও ফজলু। ঈদের দ্বিতীয় দিনে উপস্থিত থাকবেন শফি মন্ডল। এছাড়া ঈদের তৃতীয় দিনে সঙ্গীত শিল্পী পুতুল, চতুর্থ দিনে ইমরান ও অর্ষা এবং ঈদের পঞ্চম দিন অর্থাৎ শেষ পর্বে থাকবেন সিনেমা পরিচালক তানিম নূর ও অভিনেত্রী লাবন্য।

উত্তরসুরি – রাত ১০:০০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা সংসদ সদস্য হয়েছেন তাদের মধ্যে যাদের পূবসূরি কেউ সংসদ সদস্য কিংবা বর্ষিয়ান রাজনীতিবিদ ছিলেন তাদের নিয়ে এই অনুষ্ঠান। তুষার আবদুল্লাহর উপস্খাপনায় ঈদের ছয় দিন এমন ছয়জন সংদস সদস্যদের নিয়ে বিভিন্ন বিষয়ে আড্ডা হবে। আড্ডায় তাদের আগের জেনারেশন, রাজনীতি, ব্যক্তিগত জীবনসহ নানান বিষয় উঠে আসবে।

তুষার আবদুল্লাহ ও রুমিন ফারহানা |ছবি: এখন টিভি

ঈদের প্রথম দিন থাকবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ঈদের দ্বিতীয় দিন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে সংসদ সদস্য রুমিন ফারহানা থাকবেন উত্তরসুরি অনুষ্ঠানে। এছাড়া তৃতীয় দিন চট্টগ্রাম - ১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান ও চতুর্থ দিন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উপস্থিত থাকবেন।

ঈদের পঞ্চম দিন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু এবং শেষ পর্ব বা ষষ্ঠ দিনে উপস্থিত থাকবেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইবনে ইউসুফ।

তুষার আবদুল্লাহ ও মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু |ছবি: এখন টিভি

নগরকর্তা – রাত ১২:৩০

ছয় জেলার নতুন প্রশাসকদের নিয়ে নিয়ে এই অনুষ্ঠান। নগর নিয়ে তাদের ভবনা, নতুন পরিকল্পনা এসব উঠে আসবে এই অনুষ্ঠানে।

ঈদের প্রথম দিনে বরিশালের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন, দ্বিতীয় দিনে সিলেটের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, তৃতীয় দিনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, চতুর্থ দিনে ময়মনসিংহের প্রশাসক রোকনুজ্জামান ও পঞ্চম দিনে কুমিল্লার প্রশাসক মোস্তাক মিয়া এবং ঈদের ষষ্ঠ দিনে শেষ পর্বে উপস্থিত থাকবেন রংপুরের প্রশাসক মাহফুজ ইন নবী চৌধুরী।

এনএইচ