নির্ধারিত পরিমাণে তেল পেতে অনেককেই ভোর থেকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। কোথাও কোথাও গাড়ির সারি ছড়িয়ে পড়ে মূল সড়কে কয়েক কিলোমিটার।
আরও পড়ুন:
পরিস্থিতি সামাল দিতে জ্বালানি তেল সরবরাহকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে দেশের প্রধান প্রধান তেল ডিপোর নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী মোতায়েনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। একই সঙ্গে ফিলিং স্টেশনগুলোতে পুলিশি টহল জোরদারের অনুরোধও করা হয়েছে।





