ডিএসসিসির লাইটিং-বর্জ্য ব্যবস্থাপনায় কোনো গাফিলতি মেনে নেয়া হবে না: প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) | ছবি: সংগৃহীত
0

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) লাইটিং এবং বর্জ্য ব্যবস্থাপনায় কোনো গাফিলতি মেনে নেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণের প্রশাসক আবদুস সালাম।

আজ (শনিবার, ৭ মার্চ) দুপুরে ঢাকা দক্ষিণের নগরভবনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা, জনগণের সক্রিয় অংশগ্রহণ ও নাগরিক সম্পৃক্ততার মাধ্যমে টেকসইভাবে সমাধানের লক্ষ্যে আয়োজিত ‘পাবলিক হেয়ারিং ডে’ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আরও পড়ুন:

এসময় তিনি পরিচ্ছন্ন ঢাকা তৈরিতে রাস্তা, খাল এবং ফুটপাত রক্ষায় সিটি করপোরেশনের পাশাপাশি নাগরিকদেরও এগিয়ে আসার আহ্বান জানান।

এছাড়া মশক নিধনে মশার উৎপত্তিস্থলে সঠিকভাবে ওষুধ দেয়া হচ্ছে কি না, তা কঠোরভাবে তদারকির তাগিদ দেন দক্ষিণের প্রশাসক। তিনি বলেন, ‘মশা নিয়ন্ত্রণে খাল পরিষ্কারের উদ্যোগ নেয়া হয়েছে। তবে নর্দমা পরিষ্কার রাখা এলাকাবাসীর সহায়তা ছাড়া সম্ভব না।’

এসএইচ