প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সেনানিবাসে ‘প্রধান প্রশাসনিক কর্মকর্তার’ কার্যালয় পরিদর্শন

সেনানিবাসে ‘প্রধান প্রশাসনিক কর্মকর্তার’ কার্যালয় পরিদর্শনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা
সেনানিবাসে ‘প্রধান প্রশাসনিক কর্মকর্তার’ কার্যালয় পরিদর্শনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা | ছবি: এখন টিভি
1

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. এ কে এম শামছুল ইসলাম বৃহস্পতিবার (৫ মার্চ) ঢাকা সেনানিবাসে ‘প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়’ আকস্মিকভাবে পরিদর্শন করেছেন।

এসময় উপদেষ্টার সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে ড. এ কে এম শামছুল ইসলাম দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বিদ্যমান নিয়মনীতি এবং নির্ধারিত অফিস সময় কঠোরভাবে অনুসরণ নিশ্চিত করা, নিয়োগ প্রক্রিয়ায় জবাবদিহিতা ও স্বচ্ছতা বজায় রাখা, পরীক্ষা পরিচালনায় ব্যয় সাশ্রয়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং কার্যকর উপস্থিতি ব্যবস্থাপনার জন্য ডিজিটাল অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম চালুর বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

আরও পড়ুন:

উল্লেখ্য, আকস্মিক এ পরিদর্শন সত্ত্বেও ‘প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়’-এর সার্বিক পরিবেশ পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও সন্তোষজনক হিসেবে প্রতীয়মান হয়।

এসএইচ