Recent event

শিগগিরই পুলিশের ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী
কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী | ছবি: সংগৃহীত
1

অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পেলে আরও ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আজ (বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শূন্য পদে ১৮০ জন পুলিশ সার্জেন্ট নিয়োগ দেয়া হবে। এছাড়াও শিগগিরই ১০ হাজার কনস্টেবলও নেয়া হবে।’

তিনি বলেন, ‘পুলিশের পোশাক পরিবর্তনের দাবি উঠেছে, আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। তা পরে জানানো হবে।’

আরও পড়ুন:

তিনি আরও জানান, সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে আইন-শৃঙ্খলা কমিটি পুনর্গঠনের জন্য পত্র জারি করা হয়েছে।

এরইমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সার্জেন্টের শূন্যপদ থাকায় ১৮০টি পদে দ্রুত নিয়োগ দেয়া হবে। প্রচলিত পরীক্ষা পদ্ধতিতে এসব নিয়োগ সম্পন্ন হবে।

এসএস