আজ (মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন:
ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া ২০২৪ সালের ২২ অক্টোবর থেকে ২০২৫ সালের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত পিএসসি সচিবালয়ে দায়িত্ব পালন করেন। এরপর তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে স্থানান্তরিত হন এবং তার স্থলাভিষিক্ত হিসেবে পিএসসি সচিবালয়ে দায়িত্ব নেন মো. আব্দুর রহমান তরফদার। পাঁচ মাস পর মঙ্গলবার ড. সানোয়ার জাহান ভূঁইয়া পুনরায় পিএসসি সচিবালয়ে ফিরেছেন।
এদিকে, অন্য এক প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে সচিব মো. আব্দুর রহমান তরফদারকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।





