সভায় সব প্রকার অনিয়ম, দুর্নীতি আর দুর্বৃত্তায়নের পথ পরিহার করে সত্য, সুন্দর আর সততার পথে পরিচালিত হয়ে সমৃদ্ধ স্বদেশ সৃষ্টির সংকল্পে শপথ নিতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
আসাদুল হাবিব দুলু বলেন, ‘দেশের মালিক জনগণ। জনগণের জন্য একটি সুন্দর আগামী বিনির্মাণে বিএনপির নির্বাচনি ইশতেহার পেশাদারিত্বের সঙ্গে বাস্তবায়নে মেধা ও শ্রমের বিনিয়োগ করতে হবে।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘সরকারি অর্থের অপচয় রোধ ও কাজের গুণগত মান অক্ষুণ্ণ রাখতে প্রতিটি পর্যায়ে নিবিড় মনিটরিং করতে হবে। প্রকল্প বাছাইয়ের ক্ষেত্রে এর উপযোগিতা নিশ্চিত করতে হবে।’
মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইকবাল হোসেইন।





