Recent event

ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটিতে নতুন প্রশাসক

সালাম, শফিকুল, নজরুল ইসলাম, আব্দুল কাইয়ুম, সাখাওয়াত হোসেন, শওকত হোসেন
সালাম, শফিকুল, নজরুল ইসলাম, আব্দুল কাইয়ুম, সাখাওয়াত হোসেন, শওকত হোসেন | ছবি: সংগৃহীত
0

ঢাকার উত্তর ও দক্ষিণসহ দেশের ছয় সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এই নিয়োগ দিয়ে গতকাল (রোববার, ২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ পেয়েছেন মো. আব্দুস সালাম। অন্যদিকে মো. শফিকুল ইসলাম খান ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন।

এছাড়া নজরুল ইসলাম মঞ্জু খুলনা সিটি করপোরেশন, আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেট সিটি করপোরেশন, মো. সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এবং মো. শওকত হোসেন সরকার গাজীপুর সিটি করপোরেশনের মেয়র নিয়োগ পেয়েছেন।

আরও পড়ুন:

‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপধারা (১) অনুযায়ী করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত বা এদের সিটি করপোরেশনগুলোতে পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হলো বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগ করা প্রশাসকরা ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপ-ধারা (৩) অনুযায়ী সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা পাবেন।

একনজরে ৬ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক

সিটি কর্পোরেশন (City Corporation) নিযুক্ত প্রশাসক/মেয়রের নাম (Name) পদবি (Designation)
ঢাকা দক্ষিণ (DSCC) মো. আব্দুস সালাম প্রশাসক
ঢাকা উত্তর (DNCC) মো. শফিকুল ইসলাম খান প্রশাসক
খুলনা (KCC) নজরুল ইসলাম মঞ্জু প্রশাসক/মেয়র
সিলেট (SCC) আব্দুল কাইয়ুম চৌধুরী প্রশাসক/মেয়র
নারায়ণগঞ্জ (NCC) মো. সাখাওয়াত হোসেন খান প্রশাসক
গাজীপুর (GCC) মো. শওকত হোসেন সরকার প্রশাসক/মেয়র

এফএস