Recent event

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে চী‌না রাষ্ট্রদূতের সাক্ষাৎ

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ | ছবি: সংগৃহীত
0

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ (রোববার, ২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনু‌ষ্ঠিত হয়।

আরও পড়ুন:

সাক্ষাৎকালে তারা বাংলাদেশ–চীন দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন অংশীদারিত্বের বিভিন্ন বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা করেন।

দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব ও কৌশলগত সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে উভয়পক্ষ। প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর চীনা রাষ্ট্রদূ‌ত পররাষ্ট্রমন্ত্রী ড. খ‌লিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এএইচ