Recent event

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের মধ্যে দায়িত্ব বণ্টন, কে কোন দপ্তরে?

মাহাদি আমিন, রুহুল কবির রিজভী, তারেক রহমান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান
মাহাদি আমিন, রুহুল কবির রিজভী, তারেক রহমান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান | ছবি: এখন টিভি
0

প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ (শুক্রবার, ২০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেয়া হয়েছিল।

প্রজ্ঞাপনে অনুযায়ী মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান ও রুহুল কবীর রিজভী আহমেদকে ‘রাজনৈতিক উপদেষ্টা’ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া মো. ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং রাশেদ আল মাহমুদ তিতুমীরকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে।

আরও পড়ুন:

অন্যদিকে, প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। মাহদী আমিনকে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। এ ছাড়া রেহান আসিফ আসাদকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে।

উপদেষ্টার নাম (Name of Advisor) পদমর্যাদা (Status) নিযুক্ত মন্ত্রণালয়/দপ্তর (Ministry/Department)
মির্জা আব্বাস উদ্দিন আহমেদ মন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা (Political Advisor)
নজরুল ইসলাম খান মন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা (Political Advisor)
রুহুল কবীর রিজভী আহমেদ মন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা (Political Advisor)
মো. ইসমাইল জবিউল্লাহ মন্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয় (Public Administration)
রাশেদ আল মাহমুদ তিতুমীর মন্ত্রী অর্থ মন্ত্রণালয় (Ministry of Finance)
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম প্রতিমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রণালয় (Ministry of Defence)
মাহদী আমিন প্রতিমন্ত্রী শিক্ষা; প্রাথমিক ও গণশিক্ষা; প্রবাসী কল্যাণ; শ্রম ও কর্মসংস্থান
রেহান আসিফ আসাদ প্রতিমন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি; বিজ্ঞান ও প্রযুক্তি

আরও পড়ুন:

এসএস