Recent event

প্রধানমন্ত্রী তারেক রহমানে সঙ্গে বহির্বিশ্বের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান | ছবি: বিএনপি
0

নব-নির্বাচিত বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান সঙ্গে বহির্বিশ্বের প্রতিনিধিরা সাক্ষাৎ করেছেন। আজ (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের এ সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে, পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা এবং শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যম মন্ত্রী ড. নালিন্দা জয়াতিষা।

আরও পড়ুন:

প্রধানমন্ত্রী তারেক রহমান এ সাক্ষাতে বাংলাদেশ ও সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক, দ্বিপাক্ষিক সহযোগিতা এবং ভবিষ্যতে উন্নয়নমূলক উদ্যোগ সমূহের প্রসারে আলোচনা করেন।

কর্মকর্তা ও প্রতিনিধিরা বাংলাদেশে সরকারি ব্যবস্থাপনা, উন্নয়ন প্রকল্প এবং আন্তর্জাতিক অংশীদারিত্বে আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাতের মাধ্যমে দেশের নতুন প্রশাসনের সঙ্গে বিদেশি প্রতিনিধিদের প্রথম আনুষ্ঠানিক যোগাযোগের সুযোগ সৃষ্টি হয়েছে।

এএম