দুর্গম এলাকার ভোটকেন্দ্র নিরাপত্তায় হেলিকপ্টার নিয়োজিত থাকবে: নৌবাহিনী প্রধান

নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান
নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, দুর্গম এলাকার ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তায় বিশেষ জলযান ও হেলিকপ্টার নিয়োজিত থাকবে। তিনি আরও জানান, ভোটের নিরাপত্তায় নৌবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপটার জরুরি প্রয়োজনে ব্যবহার করা হবে।

আজ (রোববার, ৮ ফেব্রুয়ারি) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলার আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

আরও পড়ুন:

এসময়ে নৌবাহিনী প্রধান বলেন, ‘একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করা হবে। ভোটগ্রহণ ও ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে নৌবাহিনী। এজন্য গণমাধ্যমকেও দায়িত্বশীলতার সঙ্গে সহযোগিতার আহ্বান জানান নৌবাহিনী প্রধান।

এর আগে নৌবাহিনী প্রধান ভোলার বিভিন্ন ভোট কেন্দ্র এবং নৌবাহিনীর কন্টিনজেন্ট পরিদর্শন করেন। ভোলার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছারসহ বিভিন্ন বাহিনী এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএম