Recent event

নবম জাতীয় বেতন কমিশন বাস্তবায়নের দাবিতে যমুনার সামনে সরকারি কর্মচারীদের বিক্ষোভ

সরকারি কর্মচারীদের বিক্ষোভ
সরকারি কর্মচারীদের বিক্ষোভ | ছবি: এখন টিভি
0

নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন দ্রুত বাস্তবায়ন ও গেজেট প্রকাশের দাবিতে রাজপথে নেমেছেন সরকারি চাকরিজীবীরা। বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের ঘোষিত তিন দিনের বিশেষ কর্মসূচির শেষ দিনে আজ (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) রাজধানীর যমুনার সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ব্যাপক বিক্ষোভ করেন তারা।

এসময় আন্দোলনকারীরা প্রধান সড়কে অবস্থান নিয়ে নানা স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সরাসরি বাধা না দিলেও চারটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।

আন্দোলনরত কর্মচারীদের অভিযোগ, দীর্ঘ সাত বছর ধরে বেতন বৃদ্ধি না হওয়ায় বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে তারা মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থার প্রতিবাদ জানিয়ে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ‘ভূখা মিছিল’ কর্মসূচি পালন করছেন।

আরও পড়ুন:

গত মঙ্গলবার থেকে শুরু হওয়া এই টানা আন্দোলনের প্রভাবে দেশের প্রশাসনিক কেন্দ্রবিন্দু সচিবালয়সহ জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি দপ্তরগুলোতে চরম স্থবিরতা দেখা দিয়েছে। আন্দোলনকারীরা দ্রুত তাদের দাবি মানা না হলে কর্মসূচি আরও কঠোর করার হুঁশিয়ারি দিয়েছেন।

এফএস