আজ (বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক বিফ্রিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
পদকপ্রাপ্তরা (ক্যাটাগরি অনুযায়ী)
- চলচ্চিত্র: ফরিদা আক্তার ববিতা
- সংগীত (মরণোত্তর): এলআরবি’র প্রতিষ্ঠাতা আইয়ুব বাচ্চু
- সংগীত (দলীয়): ব্যান্ড দল ওয়ারফেজ
- সাংবাদিকতা: শফিক রেহমান
- চারুকলা: প্রফেসর ড. মোহাম্মদ আব্দুস সাত্তার
- স্থাপত্য: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্থপতি মেরিনা তাবাসসুম
- লোকজ সংস্কৃতি: ইসলাম উদ্দিন পালাকার
- শিক্ষা: প্রফেসর মাহবুবুল আলম মজুমদার
- ভাস্কর্য: তেজস হালদার জস
- নৃত্য: অর্থী আহমেদ
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার এই বিশিষ্ট ব্যক্তিদের একুশে পদকের জন্য মনোনীত করেছে।





