আজ (শুক্রবার, ১২ ডিসেম্বর) বিকেলে ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা লেখেন।
তিনি দাবি করেন, হাদি এর আগেও বারবার ভারতীয় নম্বর থেকে মৃত্যুর হুমকি পেয়েছেন। গত কয়েকদিন ধরে ভারতের ভেতর থেকে তাকে একের পর এক খুনের হুমকি দেয়া হচ্ছিল, আর আজকে সে গুলিবিদ্ধ হলো।
আরও পড়ুন:
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘আমরা এখনো জানি না কারা এই হামলা করেছে। কিন্তু যারাই ঘটাক, এর দায় এড়ানো যাবে না। এই হামলা শুধু একজন প্রার্থীর ওপর আক্রমণ নয়, এটা বিরোধী কণ্ঠকে ভয় দেখানোর চেষ্টা।’
হাদির সুস্থতা কামনা করে ফারুকী লেখেন, ‘গেট ওয়েল সুন, হাদি। দেশ তোমার সুস্থতার অপেক্ষায় আছে। বিপ্লবীদের শেষ করা যায় না।’



 or Benjamin Netanyahu (right) are projected to win enough seats for a majority-320x167.webp)

