Recent event

তথ্য কমিশনার নিয়োগের পদক্ষেপ সম্পর্কে জানতে হাইকোর্টের নির্দেশ

সংসদ সদস্য ও নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে অনুসন্ধান শুরুতে আইনি নোটিশ
সংসদ সদস্য ও নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে অনুসন্ধান শুরুতে আইনি নোটিশ |
0

তথ্য কমিশনার নিয়োগের ক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া হয়েছে, তা আগামী ২ নভেম্বরের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে তথ্য অধিকার আইন অনুযায়ী তথ্য কমিশনার নিয়োগ না হওয়া প্রশ্নে রুল জারি করেছেন আদালত।

আজকের পত্রিকার সাংবাদিক অরুপ কুমার রায়ের করা এক রিটের শুনানি শেষে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রুলসহ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার সারাহ হোসেন, ব্যারিস্টার নিশাত মাহমুদ ও ব্যারিস্টার রুহি নাজ।

উল্লেখ্য যে, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর থেকে দেশে কোন তথ্য কমিশনার নেই বলে জানান আইনজীবী। এমন প্রেক্ষাপটে রিটকারী কয়েকটি অভিযোগ নিষ্পত্তির অপেক্ষায় আটকে থাকায় তিনি রিটটি করেন।—বাসস

এএইচ