Recent event

ঝড়ো বাতাসে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

0

প্রচণ্ড ঝড়ো বাতাসের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সকল ধরনের ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। আজ (রোববার, ৬ এপ্রিল) রাত সাড়ে ১০টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের এজিএম আবদুস সালাম।


বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, রাতে নদী এলাকায় দমকা হাওয়াসহ প্রচণ্ড ঝড় বাতাস শুরু হয়। এতে ফেরি চলাচলে নিরাপত্তা ঝুঁকি দেখা দেয়। যাত্রী এবং যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়।

এজিএম আবদুস সালাম বলেন, ‘ঝড়ো বাতাসের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলেই পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।’

এ নৌরুটে ছোট বড় ১৭টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

এএইচ