Recent event

মার্চে ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস | এখন টিভি
0

আগামী ১৩ মার্চ (বৃহস্পতিবার) চার দিনের সফরে ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। স্থানীয় সময় আজ (বুধবার, ২৬ ফেব্রুয়ারি) জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘ মহাসচিবের দপ্তর আগামী ১৩ থেকে ১৬ মার্চ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের আনুষ্ঠানিক বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছে।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণের প্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিব এ সফরে আসছেন বলে জানা গেছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যু বিষয়ক বিশেষ দূত ড. খলিলুর রহমান গত ৭ ফেব্রুয়ারি নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করে ড. ইউনূসের পাঠানো আমন্ত্রণ পত্র হস্তান্তর করেন।

এএইচ