Recent event

‘৬ মাসে জনগণের আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকারের ঘাটতি রয়েছে’

গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মোহাম্মদ | ছবি: সংগৃহীত
0

৬ মাসে জনগণের আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকারের ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেছেন গণতান্ত্রিক অধিকার কমিটির আহ্বায়ক অধ্যাপক আনু মুহাম্মদ। আজ (শুক্রবার, ৩১ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে চাকরি স্থায়ীকরণের দাবিতে গ্রামীণ ব্যাংক চতুর্থ শ্রেণি কর্মচারী পরিষদের এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘৬ মাসে জনগণের আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকারের ঘাটতি রয়েছে।’ সংস্কার বা পরিবর্তনের কোনো নমুনা দেখা যাচ্ছে না মন্তব্য করে এই পরিস্থিতির অবসান ঘটানোর কথা বলেন তিনি।

এসময় গ্রামীণ ব্যাংকের চাকরিচ্যুতদের পুনর্বহাল, আউটসোর্সিংয়ের নিয়োগ বন্ধ, চাকরি স্থায়ীকরণ করে নিয়োগের শুরু থেকে সকল প্রাপ্য পরিশোধ, আন্তর্জাতিক শ্রম আইন অনুযায়ী প্রাপ্য অধিকার দেওয়াসহ ৫ দফা দাবির পূর্ণ সমর্থন জানিয়ে অবিলম্বে নিয়োগ স্থায়ীকরণসহ সকল দাবি মেনে নেয়ার আহ্বান জানান।

এএইচ