Recent event

ঘন কুয়াশায় পাটুরিয়া ফেরি চলাচল বন্ধ, মাঝ নদীতে চার ফেরি আটকা

0

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িক বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এ সময় মাঝ নদীতে আটকে আছে চারটি ফেরি।

আজ (শুক্রবার, ১৭ জানুয়ারি) সকালে ফেরি বন্ধের বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুস সালাম।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, আজ মধ্যরাত থেকে নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। কুয়াশার ঘনত্বের কারণে নৌপথের চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে গেলে শনিবার সকাল সাড়ে ৫টা দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ করে দেয়া হয়। এ সময় মাঝ পদ্মায় আটকে আছে ঢাকা, এনায়েতপুরী, কেরামত আলী ও বনলতা নামের চারটি ফেরি।

বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুস সালাম জানায়, দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার তীব্রতা কমে গেলে পুনরায় দুটি নৌপথেই ফেরি চলাচল শুরু হবে।

এএইচ