Recent event

সাবেক ৮ মন্ত্রী ও ৬ সংসদ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

0

ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে পদত্যাগ করা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সাবেক ৮ মন্ত্রী ও ৬ সংসদ সদস্যসহ মোট ১৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

আজ (বৃহস্পতিবার, ২৯ আগস্ট) ঢাকা মহানগর দায়রা সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আস সামছ জগলুল হোসেনের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

জানা গেছে, এই ১৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন দুদকের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমান।

দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়া সাবেক ৮ মন্ত্রীর মধ্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, শিল্পমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শাহজাহান খান ও  কামরুল ইসলাম।

এছাড়া দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়া ৬ সাবেক সংসদ সদস্যরা হলেন সলিম উদ্দিন, মামুনুর রশিদ কিরণ, কুজেন্দ্র লালা ত্রিপুরা, কাজীম উদ্দিন, নুর ই আলম চৌধুরী ও জিয়াউর রহমান।

নিষেধাজ্ঞায় বলা হয়, গত সরকারের সাবেক মন্ত্রী ও সাবেক এমপিদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অকল্পনীয় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

তারা দেশ ছেড়ে বিদেশে পালাতে পারেন এমন খবরে  ও সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা প্রয়োজন বলেও উল্লেখ করা হয়।

tech