Recent event

শনিবার থেকে পোস্তগোলা সেতুতে যান চলাচল শুরু

0

শেষ হয়েছে ঢাকার পোস্তগোলা সেতু সংস্কারের কাজ। শনিবার ভোর ৬টা থেকে সেতু দিয়ে সব ধরনের যানবাহন চলাচল করতে পারবে।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি সেতুর রুটিন সংস্কারের অংশ হিসেবে রেট্রোফিটিং ও দুটি গার্ডার মেরামত কাজ শুরু হয়। এ কারণে সাময়িকভাবে বন্ধ ছিলো ভারী যান চলাচল।

২০২০ সালের জুনে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় সেতুর গার্ডার। এরপর দফায় দফায় করা হয় সংস্কার।

গত ১৫ দিনে কখনও আংশিক কখনও পুরো বন্ধ রেখে কাজ চলে। এসময় বিকল্প পথ ব্যবহার করতে হয় চালক-যাত্রীদের।

সেজু