ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫৪৭ গ্রেপ্তার

প্রতীকী
প্রতীকী | ছবি: এখন টিভি
0

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ৪৮টি মামলা দায়ের করা হয়েছে। আজ (সোমবার, ১৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিরপুর বিভাগ ১৩৮ জন, তেজগাঁও বিভাগ ৯২ জন, ওয়ারী বিভাগ ৭৭ জন, মতিঝিল বিভাগ ৫৮ জন, উত্তরা বিভাগ ৫৬ জন, গুলশান বিভাগ ৫৩ জন, রমনা বিভাগ ৩৭ জন, লালবাগ বিভাগ ৩২ জন, গোয়েন্দা বিভাগ (ডিবি) ২ জন ও সিটিটিসি বিভাগ ২ জনকে গ্রেপ্তার করে।

অভিযানকালে ২ হাজার ৩২১ পিস ইয়াবা, ২ কেজি ৩৮০ গ্রাম গাঁজা, আট বোতল ফেন্সিডিল, পাঁচ বোতল বিদেশি মদ, আটটি মোবাইল ফোন, ২০০ গজ ইন্টারনেট ক্যাবল, একটি বাস, ১২ হাজার ৭৫০ টাকা, একটি দেশীয় ওয়ান শুটার গান, একটি সামুরাই ও ২৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে উদ্ধারকৃত এসব আলামত ও মাদকদ্রব্যসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।—বাসস

এএইচ