গত রোববার (২৩ আগস্ট) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা দায়ের করে। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল (সোমবার, ২৪ আগস্ট) এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, রমনা বিভাগে ১৩৭, লালবাগ বিভাগে ১৯৭, মতিঝিল বিভাগে ৩০২ ও ওয়ারী বিভাগে ১৭৮টি মামলা হয়েছে। অন্যদিকে, তেজগাঁও বিভাগে ৩৫৭, মিরপুর বিভাগে ৩৩৬, উত্তরা বিভাগে ৪৫৪ ও গুলশান বিভাগে ১৮৩টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে ৫০৬টি গাড়ি ডাম্পিং ও ৩১১টি গাড়ি রেকার করা হয়েছে।—বাসস





