বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমনা বিভাগ ২১ জন, লালবাগ বিভাগ ৩৮ জন, ওয়ারী বিভাগ ৪৯ জন, মতিঝিল বিভাগ ৬৪ জন, তেজগাঁও বিভাগ ৫৭ জন, মিরপুর বিভাগ ১৩৭ জন, গুলশান বিভাগ ৪৫ জন, উত্তরা বিভাগ ৫৮ জন ও গোয়েন্দা বিভাগ ১ জনকে গ্রেপ্তার করে।
এছাড়াও অভিযানকালে ২৬২ পিস ইয়াবা, ১০ কেজি গাঁজা, ৩টি ফয়েল পেপার, ৫টি গ্যাস লাইট, ২টি ইয়াবা সেবনের পাইপ, একটি কর্ক, ২টি কয়েন, ৫টি মোবাইল ফোন, দেড় আনা ওজনের একটি স্বর্ণের কানের দুল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানা গেছে।





