তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমান পুনরায় গ্রেপ্তার

সোহাগী জাহান তনু, হাফিজুর রহমান
সোহাগী জাহান তনু, হাফিজুর রহমান | ছবি: সংগৃহীত
0

কুমিল্লার সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে আবারও গ্রেপ্তার করা হয়েছে। জজ আদালতের আদেশ প্রতিপালন না করায় ও গ্রেপ্তারের নির্দেশ থাকায় তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে।

আদালতের আদেশে ও আসামির পালিয়ে যাওয়া রোধে আজ (শনিবার, ৮ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পিবিআই। তাকে কুমিল্লা আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন:

এরআগে গত ২২ এপ্রিল তাকে গ্রেপ্তার করে জেলে প্রেরণ করা হয়। হাইকোর্ট থেকে জামিন নিয়ে ৪ আগস্ট মুক্তি পায়। ৬ আগস্ট হাইকোর্টের জামিন স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।

একই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়। অন্যথায় তাকে গ্রেপ্তারের নির্দেশ দেয়া হয় পুলিশকে।

এফএস