আজ (বুধবার,২৯ জুলাই) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
সারোয়ার আলমগীরের প্রার্থিতা রিটার্নিং কর্মকর্তা বৈধ করার পর ঋণখেলাপির অভিযোগে আপিল করেন জামায়াতের প্রার্থী মো. নুরুল আমিন। নির্বাচন কমিশন সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করে।
এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করলে নির্বাচন করার সুযোগ পান তিনি। কিন্তু এই আদেশের বিরুদ্ধেও আপিল করা হলে নির্বাচনের ফল স্থগিত রাখার নির্দেশ দেয়া হয়।
আরও পড়ুন:
পরে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সারোয়ার আলমগীর বিজয়ী হন। তবে আদালতের নির্দেশনার কারণে তার ফল প্রকাশ করা হয়নি। রিটের চূড়ান্ত শুনানি শেষে ৯ জুলাই সরোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলে ইসির সিদ্ধান্ত অবৈধ ঘোষিত হয়।
হাইকোর্টের রায়ের পর চট্টগ্রাম-২ আসনে সরোয়ারকে বিজয়ী ঘোষণা করে ৯ জুলাই গেজেট প্রকাশ করে ইসি সচিবালয়। সেদিন সন্ধ্যায় সরোয়ার সংসদ সদস্যের শপথ নেন।

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



