শিশু নিছামনি ধর্ষণ ও হত্যা মামলায় আসামিদের পক্ষে সাফাই সাক্ষ্য সম্পন্ন

শিশু নিছামনি ধর্ষণ ও হত্যা মামলার দুই আসামি
শিশু নিছামনি ধর্ষণ ও হত্যা মামলার দুই আসামি | ছবি: এখন টিভি
0

ময়মনসিংহের ধোবাউড়ায় শিশু নিছামনিকে ধর্ষণ ও নদীতে ফেলে হত্যা মামলার বিচার কাজ চলছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে।

আজ (মঙ্গলবার, ৭ জুলাই) শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সুদীপ্তা সরকার পক্ষে চারজন সাফাই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। মামলার তিন আসামি হলেন, আরিফ, রাকিব ও সায়েম।

এদিকে অপ্রাপ্ত বয়স্ক আরেক আসামি মারুফের বিরুদ্ধে নারী-শিশু ট্রাইব্যুনালে বিচার কাজ শেষে রায়ের জন্য অপেক্ষমাণ রয়েছে।

আরও পড়ুন:

খুব দ্রুত মামলার রায় ঘোষণা করা হবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

গত ১৪ জুন বিকেলে শিশু নিছামনিকে ধর্ষণের পর নদীতে ফেলে হত্যা করা হয়। পরদিন ১৫ জুন তার বাবা বাদী হয়ে ধোবাউড়া থানায় মামলা দায়ের করেন। মামলার ৯ দিনের মাথায় ২৩ জুন ৪ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ।

এফএস