ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৯৪

গ্রেপ্তারের প্রতীকী
গ্রেপ্তারের প্রতীকী | ছবি: এখন টিভি
0

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন অপরাধে জড়িত ৯৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (মঙ্গলবার, ৩০ জুন) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গতকাল (সোমবার, ২৯ জুন) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন তালিকা বহির্ভূত চাঁদাবাজ। এছাড়া সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাতি সংশ্লিষ্ট অপরাধে জড়িত ৪৪ জন এবং মাদক কারবারে জড়িত ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।—বাসস

এএইচ