আদালত সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশের কাছে জানতে চেয়েছেন, অভিযুক্ত পাইলটদের কমার্শিয়াল পাইলট লাইসেন্স যাচাই সংক্রান্ত তদন্ত সম্পন্ন করতে কেন ব্যর্থ হয়েছে এবং কেন তারা এ বিষয়ে নিষ্ক্রিয় ছিলো।
এ সংক্রান্ত রুলে হাইকোর্ট প্রশ্ন তুলেছেন, কেন এ ব্যর্থতা ও নিষ্ক্রিয়তাকে অবৈধ ঘোষণা করা হবে না? কেন তাদেরকে ১৫ দিনের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেয়া হবে না?
আরও পড়ুন:
বিশেষ করে বিষয়টি বিমান নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়ায় আদালত গুরুত্বারোপ করেছেন।
রুলে আরও বলা হয়েছে, এ আদেশের জবাব সংশ্লিষ্টদের ৪ সপ্তাহের মধ্যে আদালতে দাখিল করতে হবে এবং সরকারি নিয়মে রেসপন্ডেন্টদের কাছে নোটিশ পাঠানো হবে।
এছাড়া, আদালত সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহির আওতায় এনে প্রয়োজনে দ্রুত তদন্ত সম্পন্নের নির্দেশ দেয়ার ইঙ্গিত দিয়েছেন।





