জামিন শুনানিতে বিচারপতি সম্মানিত ব্যক্তিদের নিয়ে আমির হামজাকে বক্তব্য প্রদানে সতর্ক থাকতে বলেন।
এর আগে মানহানি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রেক্ষাপটে হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা। এজন্য সশরীরে হাইকোর্টে উপস্থিত হন জামায়াতে ইসলামীর এ সংসদ সদস্য।
আরও পড়ুন:
এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে দায়ের করা মামলায় ২১ এপ্রিল আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
মামলা সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করেন অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল। ওই দিনই আদালত আমির হামজার বিরুদ্ধে সমন জারি করে ২১ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন।





