আজ (রোববার, ২২ ফেব্রুয়ারি) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
মামলার ১১ আসামির মধ্যে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ও যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানসহ ৯ জন বর্তমানে পলাতক রয়েছেন। এদের মধ্যে সাবেক ওসি আবুল হাসান ও সাবেক ওসি (তদন্ত) জাকির হোসেন গ্রেপ্তার অবস্থায় আছেন।
নিহত ইমাম হাসান তাইম পুলিশ কর্মকর্তা মো. ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে। ২০২৪ সালের ২০ জুলাই যাত্রাবাড়ীর কাজলা এলাকায় চলমান জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশের গুলিতে তিনি নিহত হন বলে অভিযোগ রয়েছে।





