আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে ১৩ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে এবং অনলাইনে আবেদন করার শেষ সময় ৩০ অক্টোবর ২০২৬ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
পদের বিবরণ ও বেতন স্কেল (Police Constable Job Details and Salary)
- পদের নাম: ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) (TRC Job Circular 2026)।
- বেতন স্কেল: ১৭তম গ্রেড (স্কেল: ৯,০০০ - ২১,৮০০ টাকা) এবং মৌলিক প্রশিক্ষণ শেষে সরকারি বিধিমোতাবেক অন্যান্য ভাতা ও সুবিধাদিসহ মূল স্কেল অনুযায়ী মাসিক বেতন প্রাপ্ত হবেন।
- প্রশিক্ষণকালীন সুযোগ-সুবিধা: ৬ মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণকালে (6 months basic training) সম্পূর্ণ বিনামূল্যে পোশাক, আবাসন, খাবার ও চিকিৎসা সুবিধা প্রদান করা হবে। এছাড়া প্রতি মাসে নিয়ম অনুযায়ী প্রশিক্ষণ ভাতা (Training allowance) দেওয়া হবে।
আরও পড়ুন:
আবেদনের নিয়ম ও প্রয়োজনীয় যোগ্যতা (Eligibility Criteria for Police Constable)
কনস্টেবল পদে আবেদনের জন্য প্রার্থীদের নিম্নোক্ত শর্তাবলি ও যোগ্যতা নিশ্চিত করতে হবে:
- শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান (SSC or equivalent) পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫ (GPA 2.5) থাকতে হবে।
- বয়সসীমা: ৩০ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে (Police job age limit 18-20 years)।
- বৈবাহিক অবস্থা ও নাগরিকত্ব: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং অবিবাহিত (Unmarried) হতে হবে (তালাকপ্রাপ্ত/তালাকপ্রাপ্তা গ্রহণযোগ্য নয়)।
- দৃষ্টিশক্তি: উভয় চোখের দৃষ্টিশক্তি হতে হবে ৬/৬ (6/6 vision requirement)।
আরও পড়ুন:
শারীরিক মাপ ও যোগ্যতা (Physical Measurement Standards)
সাধারণ ও অন্যান্য কোটার পুরুষ প্রার্থী: উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট ৬ ইঞ্চি (Height 5 feet 6 inches)।
- বিশেষ কোটার পুরুষ প্রার্থী (ক্ষুদ্র নৃগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা কোটা): উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট ৪ ইঞ্চি।
- সাধারণ কোটার নারী প্রার্থী: উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট ৪ ইঞ্চি (Female constable height requirement)।
- বিশেষ কোটার নারী প্রার্থী: উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট ২ ইঞ্চি।
অনলাইনে আবেদন করার পদ্ধতি ও পেমেন্ট (How to Apply Online for Police TRC)
আগ্রহী প্রার্থীরা আবেদনের নির্দিষ্ট পোর্টাল police.gov.bd অথবা টেলিটকের ওয়েবসাইটে গিয়ে দুই ধাপে আবেদন করতে পারবেন:
- অনলাইন ফরম পূরণ: নির্ধারিত লিংকে প্রবেশ করে নিজ তথ্য, এনআইডি, ছবি ও শিক্ষাগত যোগ্যতার তথ্য দিয়ে ফরম সতর্কতার সাথে পূরণ করুন।
- আবেদন ফি প্রদান: আবেদনপত্র সঠিকভাবে সাবমিট করার পর প্রাপ্ত ইউজার আইডি (User ID) ব্যবহার করে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে প্রিপেইড টেলিটক সিমের মাধ্যমে ৬৫ টাকা আবেদন ফি পরিশোধ করতে হবে।
আরও পড়ুন:
নিয়োগ প্রক্রিয়ার বিশেষ নির্দেশাবলি (Recruitment Rules and Warnings)
শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার কঠোর নির্দেশ জারি করেছে পুলিশ সদর দপ্তর। আবেদন ফরমে কোনো প্রকার মিথ্যা, ভুল বা ভুয়া তথ্য প্রদান করা হলে কিংবা তথ্য গোপন করা হলে প্রার্থীর প্রার্থিতা সরাসরি বাতিল বলে গণ্য হবে। ভবিষ্যতে চাকরি পাওয়ার পরও মিথ্যা তথ্য প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার তারিখ ও কেন্দ্র সংক্রান্ত সকল আপডেট জানতে প্রার্থীরা নিয়মিত বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ওয়েবসাইট পরিদর্শন করতে পারেন।
আরও পড়ুন:

