ওয়ালটনে চাকরির সুযোগ; বিমা সুবিধাসহ থাকছে একাধিক সুবিধা

ওয়ালটন ও চাকরির বাজার
ওয়ালটন ও চাকরির বাজার | ছবি: এখন টিভি
0

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটি আর অ্যান্ড আই অফিসার (লিফট/এলিভেটর) পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

পদের নাম: আর অ্যান্ড আই অফিসার (লিফট/এলিভেটর)

পদসংখ্যা: ১টি

এ পদে আবেদনের জন্য প্রার্থীর ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স বা সমমানের বিষয়ে ডিপ্লোমা করতে হবে। এছাড়াও উট্র্যাকশন লিফট কন্ট্রোল সিস্টেমের সহায়তা প্রদান, মাঠপর্যায়ে ত্রুটি নির্ণয় ও সমাধান, কমিশনিং এবং গ্রাহক পর্যায়ে কারিগরি সেবা প্রদানের দক্ষতা থকালে প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। তবে অভিজ্ঞতা লাগবে কমপক্ষে ৫ বছরের। এছাড়াও ফুলটাই চাকরি।

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: শুধু পুরুষ

বয়সসীমা: ২২ থেকে ৩৫ বছর

কর্মস্থল: গাজীপুর (কালিয়াকৈর)

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: পারফরম্যান্স বোনাস, বিমা, লভ্যাংশ বা প্রফিট শেয়ার, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, চিকিৎসা সুবিধা, কর্মীদের জন্য বিশেষ ছাড় এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধা।

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

এফএস

আরও পড়ুন:
এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!