ওয়ালটনে চাকরির সুযোগ, থাকছে ওভারটাইম ভাতাসহ একাধিক সুবিধা

ওয়ালটন ও চাকরির বাজার
ওয়ালটন ও চাকরির বাজার | ছবি: এখন টিভি
0

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটি সোলার আইপিএস সার্ভিস টেকনিশিয়ান পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১২ সেপ্টেম্বর থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

পদের নাম: সোলার আইপিএস সার্ভিস টেকনিশিয়ান

পদসংখ্যা: ৫টি

এ পদে আবেদনের জন্য প্রার্থীর জেএসসি/জেডিসি/৮ শ্রেণি পাশ হলেই হবে। এছাড়াও হাইব্রিড সোলার আইপিএস মেরামত এবং সার্ভিসিং ইনডোর এবং আউটডোরে কাজের দক্ষতা ও অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৫ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: ইনডোর এবং আউটডোরে

প্রার্থীর ধরন: শুধু পুরুষ

বয়সসীমা: ২০ থেকে ৪০ বছর

কর্মস্থল: যেকোনো জায়গায়

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে— প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, কর্মক্ষমতা বোনাস, ওভারটাইম ভাতা, বিমা, মুনাফার অংশ, বছরে ২টি উৎসব বোনাস।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।

জেআর