কনসালটেন্ট পদে জনবল নিয়োগ দিচ্ছে ব্র্যাক

ব্র্যাক এনজিও ও চাকরির বাজার
ব্র্যাক এনজিও ও চাকরির বাজার | ছবি: এখন টিভি
0

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক। বেসরকারি উন্নয়ন সংস্থাটি (এনজিও) কনসালটেন্ট পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। জুলাইয়ের ৪ তারিখ থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক

পদের নাম: কনসালটেন্ট

পদসংখ্যা: ১টি

কর্মক্ষেত্র: অফিসে

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

বয়সসীমা: ৩৮ থেকে ৪৮ বছর

কর্মস্থল: ঢাকা

বেতন: ৪০ থেকে ৫০ হাজার টাকা (মাসিক)

এ পদে আবেদনের জন্য যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলেই হবে। এছাড়াও এনজিও, উন্নয়ন সংস্থায় কাজের দক্ষতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে। আবেদন করার জন্য প্রার্থীদের ৮ থেকে ১০ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

নারী-পুরুষ উভয় প্রার্থী এ পদে আবেদন করতে পারবেন। সেই সঙ্গে সংস্থার নীতিমালা অনুযায়ী সুবিধাসহ আরও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।

জেআর