ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

চাকরির বাজার ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়
চাকরির বাজার ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় | ছবি : এখন টিভি
0

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি ম্যানেজার, প্রকিউরমেন্ট পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ৫ জুলাই পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক বিশ্ববিদ্যালয়

পদের নাম: ম্যানেজার, প্রকিউরমেন্ট

লোকবল নিয়োগ: নির্ধারিত নয়

চাকরির ধরন: বেসরকারি চাকরি

বয়সসীমা: উল্লেখ নেই

আরও পড়ুন:

এ পদে আবেদনের জন্য যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়াও কম্পিউটিং দক্ষতা এবং মাইক্রোসফট অফিস সফটওয়্যার প্যাকেজে ভালো পারদর্শী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন বলে জানানো হয়েছে। আবেদন করার জন্য প্রার্থীদের কমপক্ষে ৬ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন আলোচনা সাপেক্ষে পাবেন। নারী পুরুষ উভয় প্রার্থীই এ পদে আবেদন করতে পারবে।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।

এফএস