নিয়োগ দিচ্ছে নগদ, থাকছে প্রভিডেন্ট ফান্ডসহ একাধিক সুবিধা

নগদ লিমিটেড ও চাকরির বাজার লোগো
নগদ লিমিটেড ও চাকরির বাজার লোগো | ছবি: এখন টিভি
0

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নগদ লিমিটেড। ডাক বিভাগের মোবাইল ফোন ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠানটি হেড অব টেকনোলজি গভর্নেন্স পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১ জুন মে থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ জুন পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড

পদের নাম: হেড অব টেকনোলজি গভর্নেন্স

বিভাগ: রেফ্রিজারেটর

পদসংখ্যা: ১ জন

চাকরির ধরন: ফুলটাইম

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা

এ পদে আবেদনের জন্য কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। স্নাতকোত্তর ডিগ্রি (এমবিএ বা প্রাসঙ্গিক বিষয়ে) থাকতে হবে। এছাড়াও পিএমও গভর্নেন্স ফ্রেমওয়ার্ক, প্রজেক্ট লাইফসাইকেল ম্যানেজমেন্ট এবং ডেলিভারি পদ্ধতি (ওয়াটারফল, অ্যাজাইল, হাইব্রিড) সম্পর্কে ভালো জ্ঞান জানাদেরকে অগ্রাধিকার দেয়া হবে বলে জানানো হয়েছে। আবেদন করার জন্য প্রার্থীদের কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন আলোচনা সাপেক্ষে পাবেন। নারী পুরুষ ইভয় প্রার্থীই এ পদে আবেদন করতে পারবে। থাকছে প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতাসহ একাধিক সুবিধা।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।

জেআর