অভিজ্ঞতা ছাড়াই চাকরি সুযোগ দিচ্ছে ইস্টার্ন ব্যাংক

ইস্টার্ন ব্যাংক ও চাকরির বাজার
ইস্টার্ন ব্যাংক ও চাকরির বাজার | ছবি: এখন টিভি
0

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ট্রেইনি অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল (রোববার, ২৬ এপ্রিল) থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ইস্টার্ন ব্যাংক পিএলসি

পদের নাম: ট্রেইনি অফিসার

বিভাগ: কার্ডস আসিকুইজিশন (কার্ডস সেলস)

পদসংখ্যা: নির্ধারিত নয়

অভিজ্ঞতা: প্রয়োজন নেই

আরও পড়ুন:

চাকরির ধরন: ফুলটাইম

কর্মস্থল: ঢাকা

কর্মক্ষেত্র: অফিসে

বয়সসীমা: উল্লেখ নেই

এই পদে আবেদন করতে হলে ন্যূনতম স্নাতক ডিগ্রি, সদ্য স্নাতকদের বিশেষভাবে আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে। তবে অনলাইন প্ল্যাটফর্ম এবং মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন ব্যবহারে দক্ষতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ পদে আবেদনের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। বেতন ৩১,০০০ টাকা (মাসিক)। নির্বাচিত প্রার্থীরা স্বাস্থ্য ও জীবন বিমা, উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এবং আরও অন্যান্য সুযোগ-সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সুবিধা পাবেন।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।

জেআর