Recent event

অভিজ্ঞতা ছাড়াই অফিসার পদে নিয়োগ দিচ্ছে এবি ব্যাংক

এবি ব্যাংক ও চাকরির বাজার
এবি ব্যাংক ও চাকরির বাজার | ছবি: এখন টিভি
0

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবি ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি ট্রেইনি অফিসার (এমটিও) পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: এবি ব্যাংক পিএলসি

চাকরির ধরন:বেসরকারি চাকরি

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)

আবেদনের শেষ তারিখ: ২৮ ফেব্রুয়ারি

এই পদে আবেদন করতে প্রার্থীর যেকোনো বিষয়ে স্নাতক /স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে বলে জানানো হয়েছে। এ পদে আবেদনের জন্য কোনো অভিজ্ঞতা প্রয়োজন নেই বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। বেতনি আলোচনা সাপেক্ষ ফুলটাইম চাকরি করতে হবে। নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে সুযোগ সুবিধা পাবেন। আবেদনের জন্য বয়সসীমা নির্ধারিত নয়।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।

ইএ