Recent event

ট্রান্সকম ইলেকট্রনিক্সে সহকারী ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ

ট্রান্সকম ইলেকট্রনিক্স ও চাকরির বাজার
ট্রান্সকম ইলেকট্রনিক্স ও চাকরির বাজার | ছবি: এখন টিভি
0

ট্রান্সকম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড জনবল নিয়োগ দিচ্ছে। সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানটিতে সহকারী ব্রাঞ্চ ম্যানেজার পদে মোট ১০ জনকে নিয়োগ দেয়া হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গতকাল (বুধবার, ১০ সেপ্টেম্বর) এবং চলবে ১৭ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

  • পদের নাম : সহকারী ব্রাঞ্চ ম্যানেজার
  • চাকরির ধরন : বেসরকারি চাকরি
  • আবেদন শুরুর তারিখ : ১০ সেপ্টেম্বর
  • আবেদনের শেষ তারিখ : ১৭ সেপ্টেম্বর


প্রার্থীদের যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ইলেকট্রনিক সরঞ্জাম ও গৃহস্থালি যন্ত্রপাতিতে ভালো ধারণা থাকা প্রয়োজন। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী-পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। বয়স হতে হবে ২৫ থেকে ৩৫ বছর।

আজকের চাকরির খবর

আরও পড়ন:

পূর্ণকালীন এই চাকরির কর্মস্থল যেকোনো স্থানে হতে পারে। বেতন আলোচনা সাপেক্ষে। এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাও দেয়া হবে।

বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।

সেজু