এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তিনি ঘোষণা করেছিলেন, ‘মার্কিন নৌবাহিনী সফলভাবে একটি তেলবাহী ট্যাঙ্কারকে পাহারা দিয়ে নিয়ে গেছে।’
ওই খবরের পর বিশ্ববাজারে তেলের দাম কমে গিয়েছিল। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই সেই পোস্টটি সরিয়ে ফেলা হয় এবং হোয়াইট হাউস নিশ্চিত করে, মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালী দিয়ে কোনো ট্যাঙ্কার পাহারা দিয়ে নিয়ে যায়নি।
আরও পড়ুন:
এরপর এই খবরে তেলের দাম আবারও বেড়ে যায়।
বৃহস্পতিবার সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে রাইট বলেন, ‘এটি শিগগিরই ঘটবে, কিন্তু এই মুহূর্তে সম্ভব নয়। আমরা প্রস্তুত নই। আমাদের সব সামরিক শক্তি এখন ইরানের আক্রমণাত্মক সক্ষমতা এবং তাদের সামরিক সরঞ্জাম তৈরির শিল্প ধ্বংস করার দিকে মনোনিবেশ করছে।’





