দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২১ সালের পর থেকে এ চার দেশের শিক্ষার্থীদের আশ্রয় আবেদনের সংখ্যা প্রায় ছয় গুণ বেড়েছে। এর পাশাপাশি আফগানিস্তান থেকে দক্ষ কর্মী ভিসাও স্থগিত করা হচ্ছে। কারণ গত বছর আফগান কর্মীদের আশ্রয় আবেদনের সংখ্যা কর্মী ভিসার চেয়ে বেশি ছিল।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যে পৌঁছানোর পর ভিসার অপব্যবহার করে আশ্রয় (অ্যাসাইলাম) দাবি করার ঘটনা বাড়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। অভিবাসীরা ভিসাকে ‘ব্যাকডোর’ হিসেবে ব্যবহার করে যুক্তরাজ্যে প্রবেশ করে পরে শরণার্থী মর্যাদা দাবি করে স্থায়ীভাবে থেকে যাওয়ার চেষ্টা করেছেন।
আরও পড়ুন:
যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত পাঁচ বছরে কাজ, পড়াশোনা বা ভিজিট ভিসায় বৈধভাবে এসে ১ লাখ ৩৩ হাজার ৭৬০ জন আশ্রয় আবেদন করেছেন। চার দেশের প্রায় ১৬ হাজার নাগরিক সরকারি ব্যয়ে সহায়তা পাচ্ছেন, যাদের ৬ হাজারের বেশি হোটেলে রয়েছেন।


 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)


