বেলুচিস্তানে সেনা বহরে হামলা, নিহত ৪৫ পাকিস্তানি সেনা

বেলুচিস্তানে হামলা
বেলুচিস্তানে হামলা | ছবি: সংগৃহীত
0

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি নিরাপত্তা বাহিনীর বহরে হামলার ঘটনায় অন্তত ৪৫ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী বেলুচিস্তান লিবারেশন আর্মি।

স্থানীয় সংবাদমাধ্যম দ্য বেলুচিস্তান পোস্ট জানায়, বৃহস্পতিবার মাসতুং এলাকার কাছে এ হামলার ঘটনা ঘটে। তবে হামলার তথ্য নিশ্চিত করলেও হতাহতের সংখ্যা কত তা সপষ্ট করেনি পাকিস্তান সেনাবাহিনী।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর একের পর এক অতর্কিত হামলার জেরে প্রদেশটিতে ‘অপারেশন শাবান’ নামে একটি অভিযান শুরু হয়েছে।

এরআগে, বেলুচিস্তানের স্বাধীনতা সংক্রান্ত বিবৃতি আসায় উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে।

জেআর