আজ (সোমবার, ৩০ মার্চ) রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রাজধানী নেপিদোর সামরিক সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের কাছে পদত্যাগপত্র হস্তান্তর করেন।
আরও পড়ুন:
এরপরই তাকে দেশটির প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করা হয়। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করেন মিন অং হ্লাইং। সম্প্রতি অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় তার দল।
যদিও এ নির্বাচনে বেশিরভাগ দল অংশ নেয়নি। ৬৯ বছর বয়সি এ জেনারেল ২০১১ সাল থেকে মিয়ানমারের সশস্ত্র বাহিনীর নেতৃত্ব দিয়ে আসছিলেন। তবে সামরিক অভ্যুত্থানের পর থেকে পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার তালিকায় আছেন তিনি।





