Recent event

ভারতে স্কুলবাস উল্টে ৬ শিশুর মৃত্যু

0

ভারতের হরিয়ানা রাজ্যের মহেন্দ্রগড়ের কানিনার উনহানি গ্রামের কাছে একটি স্কুল বাস উল্টে মৃত্যু হয়েছে ৬ শিশুর। আহত হয়েছে আরও ১৫ জন। বাসে মোট ৩০ জন শিক্ষার্থী ছিল।

আজ (বৃহস্পতিবার, ১১ এপ্রিল) ভোরে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায়। ঈদের ছুটি থাকলেও এদিন ওই বেসরকারি স্কুলে বিশেষ অনুষ্ঠান ছিল। স্কুলবাসে চেপে শিক্ষার্থীরা সেই অনুষ্ঠানেই যাচ্ছিল।

মাঝপথে ঘটে এ মর্মান্তিক দুর্ঘটনা। আহত শিশুদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এসএস