হাইতিতে গ্যাং হামলায় ৪৭ জন নিহত, আহত ২২

হামলায় পুড়ে যাওয়া একটি গাড়ি
হামলায় পুড়ে যাওয়া একটি গাড়ি | ছবি: রয়টার্স
0

মধ্য আমেরিকার দেশ হাইতিতে গ্যাং হামলায় অন্তত ৪৭ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২২ জন। রোববার স্থানীয় মধ্যরাতে দেশটির রাজধানীর দক্ষিণে অবস্থিত কেনস্কফের কৃষক সম্প্রদায়ের ওপর এ প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে।

হামলার নিন্দা জানিয়ে সংঘাতপ্রবণ কেনস্কফের নিরাপত্তা জোরদারের প্রতিশ্রুতি হাইতি সরকারের। তবে স্থানীয়দের অভিযোগ, নাগরিকদের নিরাপত্তা রক্ষায় ব্যর্থ পুলিশ।

জাতিসংঘের তথ্য বলছে, গেল বছরের শুরুর দুই মাসেই কেনস্কফে সন্ত্রাসী হামলায় ২৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়। পুড়িয়ে দেয়া হয় অন্তত ২০০টি বাড়ি। পালিয়ে যায় এলাকাটির ৩ হাজারেরও বেশি বাসিন্দা।

এএইচ

আরও পড়ুন:
এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!